ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত ডা. মাসুম আহমেদকে ইসলামী ব্যাংক হাসপাতালের ফুলেল শুভেচ্ছা সেবার পাশাপাশি নিরাপত্তায়ও সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ ফের অসাধু মহলের অপ-তৎপরতার শিকার বরিশাল বিআরটিসি ডিপো ম্যানেজার! এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী বরিশাল টিটিসিতে নিয়মিত ব্যাচ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কড়াপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এমপি মজিবর রহমান সরোয়ারকে বিএনপি নেতা মনিরুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের এ.কে ইনস্টিটিউশনে শিক্ষক দিবস পালিত বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ‘ল্যাবএইড সেবা দিবস’ পালিত

মহান বিজয় দিবসে নিউনেস ল্যাবরেটরি স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নিউনেস ল্যাবরেটরি স্কুলে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলটির চেয়ারম্যান ড. মুহিবুল্লাহ শাহিন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো: আতিকুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান বিজয় দিবস নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমে উজ্জীবিত হতে অনুপ্রাণিত করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

মহান বিজয় দিবসে নিউনেস ল্যাবরেটরি স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১০:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫