ঢাকাWednesday , 5 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের স্বাধীনতা,গণতন্ত্র বেগম জিয়া এক ও অভিন্ন: রহমাতুল্লাহ

admin
March 5, 2025 7:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ বলেছেন,বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার ইতিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে কেউ রচনা করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র এবং বেগম জিয়া এক ও অভিন্ন।

বুধবার ৫ মার্চ রাজধানীর রমনা রেস্টুরেন্টে হৃদয়ে বরিশাল ঢাকার আয়োজনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতার ইতিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে কেউ রচনা করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র এবং বেগম জিয়া এক ও অভিন্ন। অতএব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য,আমাদের জন্য গৌরব। বাংলাদেশের স্বাধীনতা, সর্বভৌমত্ব ও গণতন্ত্রপ্রেমী মানুষের গৌরব হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহতালা উনাকে দূরত্ব সুস্থতা দান করুক। এবং বাংলাদেশের রাজনীতিতে উনার গুরুত্বপূর্ণ অবদান এদেশের মানুষ দেখতে চায়।

তিনি বলেন,মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আল্লাহতালা আমাদের নেত্রীকে সুস্থ করে দেন এবং নেক হায়াত দান করেন আমরা সবাই এই দোয়া করব। তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন। তিনি যে গণতন্ত্রের মাতা। গণতন্ত্রের জন্য সবকিছু ত্যাগ করেছেন। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ স্বীকার করেছে। তিনি যে গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন তার মত এরকম নেত্রী শুধু বাংলাদেশে নয় এই উপমহাদেশেও পাওয়া যাবে না।

বিএনপি’র এই নেতা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্র। দেশি ও বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে বীরের বেশে অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন। সকল ষড়যন্ত্র ছিন্ন করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা এবং এদেশের মানুষ যেরকম বাংলাদেশ চায় সেরকম বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিবেন।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও তিতুমীর কলেজের বর্তমান ও সাবেক ছাত্ররা।