ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত ডা. মাসুম আহমেদকে ইসলামী ব্যাংক হাসপাতালের ফুলেল শুভেচ্ছা সেবার পাশাপাশি নিরাপত্তায়ও সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ ফের অসাধু মহলের অপ-তৎপরতার শিকার বরিশাল বিআরটিসি ডিপো ম্যানেজার! এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী বরিশাল টিটিসিতে নিয়মিত ব্যাচ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কড়াপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এমপি মজিবর রহমান সরোয়ারকে বিএনপি নেতা মনিরুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের এ.কে ইনস্টিটিউশনে শিক্ষক দিবস পালিত বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ‘ল্যাবএইড সেবা দিবস’ পালিত

বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক বেলায়েত বাবলুর জন্মদিন আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার

বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক, বরিশাল প্রেসক্লাবের সদস্য ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত বাবলুর আজ ১০ অক্টোবর শুভ জন্মদিন। ১৯৭৬ সালের আজকের এইদিনে তিনি বরিশাল নগরীর কাটপট্টি এলাকায় জন্মগ্রহন করেন। মরহুম খোকা মিয়া ও মরহুমা হাসিনা বেগম রেবা’র ছোট ছেলে বেলায়েত বাবলু নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয় থেকে এস.এস.সি ও সরকারি বরিশাল কলেজ থেকে বি এ (পাস) উর্ত্তীন হন। উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েই সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়া বেলায়েত বাবলু বরিশালের দৈনিক শাহনামা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর বরিশালের আনন্দ লিখন, আজকের বার্তা, দৈনিক আজকের পরিবর্তন, দৈনিক মতবাদ, বরিশালের আজকাল, বিপ্লবী বাংলাদেশ, আজকের বরিশাল, বরিশাল প্রতিদিন,দৈনিক দক্ষিণাঞ্চল, বরিশাল অঞ্চল পত্রিকায় স্টাফ রিপোর্টার, যুগ্ম বার্তা সম্পাদক, বার্তা সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার এবং সকালের খবর পত্রিকার বরিশাল অফিস প্রধান হিসেবে কাজ করেন। সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকাবস্থায় বরিশাল প্রেসক্লাবের সদস্য পদ লাভ করে কার্যকরী কমিটিতে বিভিন্ন সময়ে ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করা বেলায়েত বাবলু বরিশাল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে অংশ নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পাশাপাশি ছিলেন সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক। এছাড়া সাংস্কৃতিক কর্মী হিসেবে বরিশালের অন্যতম নাট্য সংগঠন প্রজন্ম নাট্য কেন্দ্রের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা বেলায়েত বাবলুু বেশ কিছু মঞ্চ ও টেলিভিশন নাটকে কাজ করেছেন। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের প্রচার সম্পাদক ও বরিশাল কলেজ ছাত্র সংসদের সহ- নাট্য সম্পাদকের দায়িত্ব পালন করা বেলায়েত বাবলু দুই সন্তানের জনক। সহধর্মীনি রোমানা বাবলুকে নিয়ে বর্তমানে নগরীর কাউনিয়া এলাকার ক্লাব রোডে বসবাস করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক বেলায়েত বাবলুর জন্মদিন আজ

আপডেট সময় : ১০:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫