ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

বরিশালে শিশুকে দুবাইয়ে পাচারের চেষ্টায় গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকার এক শিশুকে দেশের বাইরে দুবাইয়ে পাচারের চেষ্টার অভিযোগে দুই নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার শিশুর মা বাদী হয়ে কাউনিয়া থানায় মানব পাচার মামলা দায়ের করেন। গ্রেফতাররা হচ্ছে- সুইটি, জুথি বেগম ও আল আমিন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, ‘গত ১ জানুয়ারি বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি। কোনোভাবে সন্ধান না পেয়ে ৯ জানুয়ারি শিশুটির মা বাদী হয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে নগরীর দপ্তরখানা এলাকার একটি ঘর থেকে শিশুটিকে উদ্ধার এবং ওই তিন জনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে শিশুটিকে দেশের বাইরে দুবাই যৌনকাজে বিক্রির উদ্দেশে তার পাসপোর্ট তৈরি করছিল। এ কারণে শিশুটিকে নিয়ে প্রথমে ঢাকায় যায়। সেখানে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে। ওই পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে আবার বরিশালে নিয়ে আসে। এ সময় গ্রেফতারকৃতরা শিশুটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।’

উপপুলিশ কমিশনার বলেন, ‘গ্রেফতারদের প্রধান কাজই হচ্ছে এ ধরনের নারী-শিশুদের বিদেশে যৌনকাজে পাচার করা। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত এবং পাচারকারী চক্র ইতোমধ্যে কাদের পাচার করেছে ওই সকল তথ্য-উপাত্ত জানার চেষ্টা চলছে।’

এ ঘটনায় বাদীর দায়ের করা জিডি মানব পাচার মামলায় রূপ নেবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে শিশুকে দুবাইয়ে পাচারের চেষ্টায় গ্রেফতার ৩

আপডেট সময় : ১০:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫