ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

বরিশালে বিএনপি নেতা জিয়াকে হত্যা চেষ্টার ঘটনায় শেখ হাসিনাসহ ৫৫৭ জনকে আসামী করে এজাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ ৫৫৭ জনকে আসামী করে এজাহার জমা দেয়া হয়েছে। গতকাল বুধবার রাতে মামলার বাদী জিয়া উদ্দিন সিকদার কোতোয়ালী মডেল থানায় এজাহার জমা দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। মামলায় নামধারী ছাড়া অজ্ঞাতনামা আরো এক হাজার জনকে আসামী করা হয়। আসামীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর, রইজ আহম্মেদ মান্না, নিরব হোসেন টুটুল, রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকন, কাউন্সিলর সামছুদ্দোহা আবিদ, আতিকুল্লাহ মুনিম, রাজিব হোসেন খান, ফরচুন সু’র চেয়ারম্যান মিজানুর রহমান, হাসান মাহমুদ বাবু (গ্যাষ্টিক বাবু), তারিক বিন ইসলাম, সাবেক কাউন্সিলর সামজিদুল কবির বাবু, অসিম দেওয়ান, আশিক আব্দুল্লাহ ও তার ভাই মঈন আব্দুল্লাহ, সাবেক কাউন্সিলর আউয়াল মোল্লা, সাবেক কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, মঈন তুষার, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর এনামূল হক বাহার, সাবেক কাউন্সিলর ইমরান মোল্লা, সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ, সাবেক কাউন্সিলর জিয়াউল হক মাসুমসহ ৫৫৭ জন। মামলার বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাদী জিয়া উদ্দিন সিকদার মামলার এজাহার জমা দিয়েছেন। এজাহার পড়ে এরপর সিদ্ধান্ত নেয়া হবে মামলা রুজুর বিষয়ে। এ জন্য সময়ের প্রয়োজন।
উল্লেখ্য গেল ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মত্তা প্রকাশ করে মহানগর বিএনপির উদ্যোগে নগরীর সিএন্ডবি রোড এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় মিছিলে বাধা দিয়ে হামলা চালায় মহানগর ও জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। জিয়া উদ্দিন সিকদারকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পর জিয়া সিকদার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে আওয়ামীলীগের পক্ষ থেকে একটি মামলা দায়ের করলে জিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ৫ আগস্টের পর জিয়া মুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে বিএনপি নেতা জিয়াকে হত্যা চেষ্টার ঘটনায় শেখ হাসিনাসহ ৫৫৭ জনকে আসামী করে এজাহার

আপডেট সময় : ১১:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪