ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

বরিশালের এইচএসসি/ দিনভর বৃষ্টির মধ্যেও প্রান্তিক পর্যায়ের কেন্দ্র পরিদর্শনে বোর্ড চেয়ারম্যান!  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নিজস্ব প্রতিবেদক
দিনভর থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করেও বিভাগের এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে প্রথম দিন থেকেই দুর-দুরান্তের কেন্দ্রগুলো নজরদারী অংশ হিসেবে ছুটে যাচ্ছেন তিনি। এসময় কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি বাইরে অপেক্ষমান অভিভাবকদের সাথেও মতবিনিময় করে নানামুখী দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখছেন। আর এতে করে একদিকে পরীক্ষার কেন্দ্রগুলোতে কঠোর তদারকির মধ্য দিয়ে পরীক্ষা শেষ হচ্ছে আর অন্যদিকে অভিভাবকও সচেতন হচ্ছেন। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ সোমবার (২৮ জুলাই) বরিশাল বিভাগের বরগুনা সদরসহ বেতাগী ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এর মধ্যে বরগুনার পরীরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, বরগুনা সরকারি কলেজ কেন্দ্র, বেতাগীর কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, বেতাগী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এদিকে

পরিদর্শন শেষে কথা বলছেন কেন্দ্রের বাইরে অপেক্ষমান শত শত অভিভাবকদের সাথে। সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে অভিভাবকরাও বোর্ড চেয়ারম্যানের ওপর সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, বিগত বছরগুলোর চেয়ে অত্যন্ত কঠোর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শেষ হচ্ছে। আমাদের সন্তানরাও পড়াশুনায় বিশেষ মনোনিবেশ করছে। এতে করে প্রকৃত অর্থে তারা মেধাবী হয়ে ওঠছে। পরীক্ষার হলে কোন অসদুপায় অবলম্বনের সুযোগ না পাওয়ায় পড়াশুনার প্রতি সন্তানদের আগ্রহ বাড়ছে বলে মন্তব্য করেন অভিভাবকরা। এসময় বোর্ড চেয়ারম্যানকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালের এইচএসসি/ দিনভর বৃষ্টির মধ্যেও প্রান্তিক পর্যায়ের কেন্দ্র পরিদর্শনে বোর্ড চেয়ারম্যান!  

আপডেট সময় : ১০:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫