ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

ববিতে বৃহস্পতিবার শিক্ষা কার্যক্রম বন্ধ, বিএম কলেজে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। বিপরীতে একইদিন বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে সরকারি বিএম (ব্রজমোহন) কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ক্লাস-পরীক্ষা বন্ধ এবং বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি দিয়েছে দুই শিক্ষাপ্রতিষ্ঠান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায়য় বৃহস্পতিবার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, তারা যেন শান্ত এবং সচেতন থাকেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন।

অন্যদিকে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আমিনুল হক বলেন, ‘বুধবার রাতের ঘটনায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। পরিবহন পুলের একটি যানবাহনও হামলাকারীরা অক্ষত রাখেনি। এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করা হবে।’

মঙ্গলবার দিনগত রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত ৪০ জন আহত হয়েছেন। এসময় ববির একটি বাসে ভাঙচুর চালান বিএম কলেজ শিক্ষার্থীরা। এরপর ববি শিক্ষার্থীরা বিএম কলেজ এলাকায় গিয়ে কলেজের তিনটি বাস ভাঙচুর করেন। রাত আড়াইটা পর্যন্ত হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ববিতে বৃহস্পতিবার শিক্ষা কার্যক্রম বন্ধ, বিএম কলেজে বিক্ষোভ

আপডেট সময় : ১০:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪