ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

ফলাফলে সেরা এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাশের হার ৯২ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে বেসরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা স্থান অর্জন করেছে আলেকান্দা সাগরদী রুপাতলী (এআরএস) মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের মধ্য দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবছরেও পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ যার দরুন, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হয়েছে ১০ শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। এছাড়া এ গ্রেড পেয়েছে ১০০ জন শিক্ষার্থী। সব মিলিয়ে স্কুলে পাশের হার এসেছে ৯২ শতাংশ। যা বিভাগের বালিকা মাধ্যমিক বিদ্যালয়গুলোর চেয়ে শীর্ষ স্থানে। এদিকে ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জিপিএ-৫ পেয়ে তাবাসসুম জানায়, আমাদের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকরা পাঠদানে নিরলস পরিশ্রম করেছেন। তাদের এ পরিশ্রমের ফলেই আমরা সাফল্য অর্জন করতে পেরেছি। আমরা স্যারদের ওপর কৃতজ্ঞ।

ফলাফলে সাফল্য অর্জন করায় এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন জানান, আমাদের সব শিক্ষকরা পাঠদানের বিষয়ে অত্যন্ত দুরদর্শী। তারা শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে সর্বদা সচেতন রয়েছে। যার দরুন, প্রতিবছর ফলাফলে সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া অভিভাবকদের সহযোগীতাও রয়েছে। শিক্ষার্থীদের ভাল ফলাফলে এ ধারা অব্যাহত রাখতে প্রতিটি শিক্ষক নিরলস কাজ যাবেন বলেও জানান তিনি। এসময় তিনি সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ফলাফলে সেরা এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাশের হার ৯২ শতাংশ

আপডেট সময় : ০৫:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫