ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

পুলিশ দিয়ে প্রতিপক্ষকে ডাকাতি-মাদক মামলার আসামি করাতেন নানক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে।

জমি দখল করতে না পেরে সেই জমির ওয়ারিশদের বিভিন্ন সময় মামলা করে হয়রানি করেন নানক। এছাড়া পুলিশ দিয়ে প্রতিপক্ষকে অস্ত্র-ডাকাতি-মাদক মামলার আসামি করাতেন নানক।

মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ভুক্তভোগী কামরুল ইসলাম হিরণ, হারুন আকবর ও নেহার বেগম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডের মুহুরী বাড়ির মৃত জুলমত আলীর ওয়ারিশগণদের ১৩৯ শতাংশ জমি দখলের জন্য চেষ্টা চালিয়ে আসছেন জাহাঙ্গীর কবির নানক ও তার ভাই নাসির আহমেদ লিটু।

নানকের বাবা বজলুর রহমান সন্যামত বরিশাল কালেক্টরেট অফিসের কর্মচারী হওয়ার সুযোগে জুলমত আলীর নামের ১৩৯ শতাংশ জমির কাগজপত্রে গরমিল করেন। এরপর থেকে শুরু হয় জমি দখলের পাঁয়তারা। দখলে নিতে না পেরে প্রথমে নানকের বাবা ও পরে নানক ও তার ভাই মিলে জমি দখলে নিতে মামলা চালিয়ে আসছে।

ভুক্তভোগীরা আরও জানান, নানক বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে জুলমত আলীর ওয়ারিশদের বিভিন্ন মামলায় আসামি করেছেন। দ্রুত জমির মামলা অবসানের পাশাপাশি হয়রানির বিচার চান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পুলিশ দিয়ে প্রতিপক্ষকে ডাকাতি-মাদক মামলার আসামি করাতেন নানক

আপডেট সময় : ১০:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪