ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের দাবির মুখে পবিপ্রবিতে ১ নভেম্বর থেকে বিআরটিসির দুটি অত্যাধুনিক দ্বিতল বাস চালু, সমঝোতা স্মারক স্বাক্ষরিত বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, আমরা ভালো আছি: আসিফ নজরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসবে কান না দিতেও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগত রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকার, সরকারের উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বিভিন্নজনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

‌‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন’, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন’, ‘সামরিক বাহিনী সরকার গঠন করছে’, ‘সমন্বয়করা পালিয়ে গেছেন’- এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায়।

মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে খোলা বিভিন্ন পেজ থেকে এসব অপতথ্য ছড়ানো হয়। এসব ভুয়া তথ্য আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতারাদের শেয়ার করতেও দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, আমরা ভালো আছি: আসিফ নজরুল

আপডেট সময় : ০৯:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫