ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ বসতঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে পৌরসভার ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পাশে স্বনির্ভর রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি নৌ ফায়ার সার্ভিসও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ডাম্পিং কার্যক্রম চলমান থাকায় এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। তবে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে এক কর্মী আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, পুড়ে ছাই হয়ে গেছে কয়েক বছরের তিলে তিলে জমানো ক্ষতিগ্রস্ত মানুষের সাজানো স্বপ্ন। সবকিছু হারিয়ে পথে বসেছে এই ২২ পরিবারের কয়েক শতাধিক মানুষ। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক হাসনাত মোহাম্মদ আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্তদের শীতবস্ত্র এবং শুকনো খাবার সরবরাহ করা হবে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেয়া হবে।’

ক্ষতিগ্রস্তদের তালিকায় মোতাহার আকন, খাইরুল আকন, মনির আকন, হারুন আকনসহ একাধিক পরিবারের বসতঘর, দোকান এবং হোটেলের সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বেশ কয়েকজন ভাড়াটিয়ারও ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে বলে জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় : ১০:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫