ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে- জিয়াউদ্দিন সিকদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

দীর্ঘ ১৪ বছর পর এ মামলার রায়ে মুক্তি পান সব আসামি। আর এতে দেশজুড়ে বিএনপি’র নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল (পহেলা ডিসেম্বর) বরিশাল মহানগর বিএনপি’র সদস্য সচিব রাজপথে দলের লড়াকু সৈনিক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে শত শত নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল। এতে আরও যোগ হয় মিষ্টি বিতরণ কর্মসুচী। নিজ হাতে নগরবাসীকে মিষ্টি খাইয়ে দীর্ঘ মিথ্যা মামলা থেকে দলের চেয়ারম্যানসহ সকলের খালাসে জানান নেন সাংগঠনিক সক্রিয়তা।

নগরীর অন্যতম প্রাণকেন্দ্রে রুপাতলীর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক-মহাসড়ক প্রদক্ষিণ করে দীর্ঘ সময়ের আনন্দ মিছিল কর্মসূচী সমাপ্ত হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন জিয়াউদ্দিন সিকদার। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো রুপাতলী এলাকা।  ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, কে বলেছে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলায়, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, একশন একশন, ডাইরেক্ট একশন, তারেক রহমানের একশন, ডাইরেক্ট একশন, খালেদা জিয়ার একশন , ডাইরেক্ট একশন, আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার , সাবধান, ধরি ধরি ধরি না, ধরলে কিন্ত ছাড়বো না, আওয়ামী লীগের দালালরা, দালালি আর করিস না’ ইত্যাদি নানা স্লোগান দিতে দেখা যায় শত শত নেতাকর্মীদের।

আনন্দ মিছিলটির অগ্রভাগ থেকে নেতৃত্ব দিয়ে জিয়াউদ্দিন সিকদার রুপাতলীর বিভিন্ন স্থানসহ রুপাতলী বাসস্ট্যান্ড, গোল চত্বর প্রদক্ষিন করে পটুয়াখালী সড়কে গিয়ে সম্পন্ন করেন। পথিমধ্যে গণমাধ্যমকর্মী ও পথচারীদের মিষ্টি নিজ হাতে খাইয়ে দেন তিনি।

এ-সময় নগর বিএনপি’র দুরদর্শী এ নেতা বলেন- সুখবর নিয়ে হাজির হয়েছি। আমাদের বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের সাংগঠনিক অভিভাবক গণতন্ত্রের অতন্ত্র প্রহরী তারেক রহমানসহ অন্যান্য সকলের বিরুদ্ধে গ্রেনেড হামলার মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। ঐ মামলায় আদালত থেকে বেকসুর খালাস দ্যেয়া হয়েছে। আমরা এজন্য আনন্দিত। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিএনপি’র সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। গ্রেনেডে হামলার দায়ের করা মামলাও ছিল তার অংশ।

তিনি আরও বলেন, বর্তমানে সন্ত্রাস মুক্ত হয়েছে দেশ। কোন চাঁদাবাজি নেই। আমরা একটা গণতান্ত্রিক দেশ গঠন করতে চাই। জনাব তারেক রহমানের নির্দেশে সেটি বাস্তবায়নে কর্মী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি। আমরা জনগণের কাধে কাধ মিলিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চাই। আশা করি, আমাদের নেতা গণতন্ত্রের অতন্ত্র প্রহরী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন সন্ত্রাসকে প্রশ্রয় দিব না। সন্ত্রাসীর কোন আশ্রয়স্থল বরিশালে হবে না, হবে না।

এদিকে অনুষ্ঠিত আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসুচীতে অংশ নেয় বিএনপিসহ দলের অংগ সহযোগী সংগঠন, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সর্বস্তরের শত শত মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে- জিয়াউদ্দিন সিকদার

আপডেট সময় : ১১:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪