ঢাকাWednesday , 1 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী/ বরিশাল মহানগর ছাত্রদল নেতা আসাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী

admin
January 1, 2025 11:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার এই স্লোগান নিয়ে দীর্ঘ ১৫ বছর পর পুলিশি বাঁধা ছাড়াই বরিশাল নগরীতে প্রকাশ্যে পৃথক র‌্যালি ও বড় মহড়ার মাধ্যমে পৃথক মিছিল এবং সমাবেশের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল।

বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয় চত্বরে পৃথকভাবে জেলা ও মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বেলা সাড়ে ১২টার দিকে কয়েক হাজার নেতাকর্মীর বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। এরই ধারবাহিকতায় মহানগর ছাত্রদল নেতা আসাদ হাওলাদারের নেতৃত্বে বিশাল একটি র্যালী শোভাযাত্রায় অংশ নেন। র্যালীতে শত শত নেতাকর্মীরা অংশ নেন।

্যালীর অগ্রভাগে নেতৃত্বে দেন ছাত্রদল নেতা আসাদ। র্যালীটি নগরীর গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি’র দলীয় কার্যালয়ে সমাপ্ত হয়। এসময় শত শত কর্মীদের দলীয় নানা স্লোগানে মুখরিত হয় পুরো দলীয় কার্যালয় সংলগ্ন এলাকা।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাধারন সম্পাদক রেদোয়ান খান রাকিব, ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল ইসলাম শাওন, সহ-সভাপতি জুম্মান আলী সাদ্দাম, ওয়ার্ড ছাত্রলদলের সাংগঠনিক সম্পাদক আলামিনসহ মহানগর ও অন্যান্য ওয়ার্ড ছাত্রদলের শত শত নেতাকর্মীরা।