ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

উচ্ছেদ করা হবে সাহান আরা বেগম পার্ক’ দরপত্র আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর ওপর দিয়ে যাওয়া মহাসড়কের অংশ দখল করে নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্ক’ অবশেষে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ভেঙে ফেলতে বৃহস্পতিবার দরপত্র আহ্বান করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

বরিশাল সিটি করপোরেশনের (বি‌সি‌সি) সাবেক মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আবদুল্লাহ তিন বছর আগে তাঁর মায়ের নামে পার্কটি নির্মাণ করেন। নগরীর সিঅ্যান্ডবি রোডে বরিশাল-ঢাকা মহাসড়কের বাইলেনের জায়গায় এটি নির্মাণে ব্যয় হয় ১৪ কোটি টাকা। পার্কটির ফলে ওই এলাকায় যেমন যানজট দেখা দেয়, তেমনি ঘটে দুর্ঘটনাও। কিন্তু সা‌দি‌কের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি।

সাদিকের পর তাঁর চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত মেয়র নির্বাচিত হয়ে পার্কটি উচ্ছেদের উদ্যোগ নেন। কিন্তু বি‌সি‌সি ও সওজের মধ্যে মতপার্থক্যের জেরে কাজ আর বাস্তবায়ন হয়নি। এর মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট এলাকাবাসী পার্কটিতে ব‌্যাপক ভাঙচুর করে মালপত্র লুট করে। এরপর আর পার্কটি সচল হয়নি।

বরিশাল সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস‌্যস‌চিব কাজী এনা‌য়েত হো‌সেন শিবলু জানান, জাতীয় মহাসড়ক দখল করে পার্কটি করার সময় তাঁরা আপত্তি তুলেছিলেন। কিন্তু তখনকার মেয়র সা‌দিক তা শোনেননি। যে কারণে মানুষ দুর্ভোগে পড়ে। রাস্তা দখল করা হলেও সওজের তৎকালীন কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি। বরং গুঞ্জন ওঠে মেয়র সা‌দি‌কের বদৌলতে সওজের কোনো কোনো কর্মকর্তা বরিশাল ক্লাবের সদস্য হন। জাতীয় সড়ক দখলের এমন একটা অন‌্যা‌য়ের দায় সওজ এড়াতে পারে না।
সড়ক দখল করে পার্কসড়ক দখল করে পার্ক

যোগাযোগ করা হলে সওজ বরিশালের নির্বাহী প্রকৌশলী নাজমূল ইসলাম বলেন, তাঁদের আওতাধীন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের প্রায় ১১ কিলোমিটার অংশ বরিশাল নগরের মধ্য দিয়ে গেছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের এ মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এ প্রকল্পে নগরীর অংশও রয়েছে। সেই ব্যস্ততম মহাসড়কের অর্ধেক দখল করে পার্ক নির্মিত হয়েছিল। সেটি অপসারণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের পর দ্রুত পার্কটি অপসারণের মাধ্যমে রাস্তা সচল করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

উচ্ছেদ করা হবে সাহান আরা বেগম পার্ক’ দরপত্র আহ্বান

আপডেট সময় : ১০:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫