ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

ইসলামী যুব আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখার কমিটি ঘোষণা, সভাপতি -রায়হান, সম্পাদক-কামরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিব তাজ
ইসলামের পতাকাকে বিজয় করতে এবং ইসলামের আলো সারা দেশে তথা সারা বিশ্বে প্রচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পৌর শাখার ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

চলতি মাসের পহেলা সেপ্টেম্বর বিকেল ৫ টায় কারিমিয়া কমপ্লেক্সে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ পৌর শাখার সভাপতি মুহাম্মদ মিজান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

উক্ত কমিটি সভাপতি হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন গাজী তাওহীদ রায়হান ও সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন মাওলানা কামরুল ইসলাম।

এছাড়াও সহ সভাপতি হিসেবে রয়েছেন হাফেজ নাহিয়ান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ কাওসার, দপ্তর সম্পাদক হাফেজ ইমরান হোসেন, অর্থ সম্পাদক হাফেজ আল-আমিন
প্রচার সম্পাদক মোঃ শামসুল হক সাকিব, প্রকাশনা সম্পাদক মোঃ মিজান হাজারী, দাওয়া ও প্রশিক্ষন সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, যুব কল্যান ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দিন শিকদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাঃ জুবায়ের হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ ইমন হোসেন, উপ সম্পাদক হাফেজ ইলিয়াস হোসেন, উপ সম্পাদক মুহাম্মদ বিল্লাল শিকদার, উপ সম্পাদক মুহাম্মদ বশির, মুহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসালাম

নব-কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, শান্তিপ্রিয় দেশ, এদেশে অরাজকতা চলবে না, সহিংসতা চলবে না, কোন বিভেদ থাকবে না। দেশে ইসলামের মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য ইসলামী যুব আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখার সকল ভাইয়েরা জীবন দিতে প্রস্তুত।

কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি গাজী তাওহীদ রায়হান বলেন, এদেশ মুসলিম প্রধান দেশ, এদেশে স্বৈরাচারী শাসক থাকার কারনে ইসলামের ঝান্ডা উড্ডয়ন করা সম্ভব হয় নি, ইসলাম কে অনেক হেয় করে কথা বলেছে স্বৈরাচারী সরকার, এখন আবার নতুন করে আরেক স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। ইসলামী যুব আন্দোলন এসব আর বরদাস্ত করবে না।একঝাঁক তরুন প্রজন্ম এদেশে ইসলামের পতাকা তুলে ধরবে ইনশাআল্লাহ , এদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। দেশে ইসলাম কায়েম করার জন্য ইসলামী যুব আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখা সদা জাগ্রত। কোন অপশক্তি রুখে দিতে পারবে না আমাদের। দেশে নষ্ট রাজনীতি পরিহার করতে হবে সবাইকে, সহিংসতা ও ভেদাভেদ ভুলে ইসলামের ছায়াতলে একত্রিত হয়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ইসলামী যুব আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখার কমিটি ঘোষণা, সভাপতি -রায়হান, সম্পাদক-কামরুল

আপডেট সময় : ১০:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪