ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সুস্থতা কামনায় দোয়ার আবেদন বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এমডিএর বিবৃতির বরাত দিয়ে অবশ্য এএফপি প্রাথমিকভাবে জানিয়েছিল, দুজন আহত হয়েছে। তাদের দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৬ বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। আর এক ৫৪ বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়। তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন। আল–জাজিরার প্রতিবেদনে এই দুজনসহ ১৪ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে এসব ব্যক্তি কোথায় অবস্থান করছিলেন, তা জানায়নি এমডিএ। অর্থাৎ ইরানের ছোড়া নতুন ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত হেনেছে, তা প্রকাশ করেনি ইসরায়েল।

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর বরাতে আল জাজিরা জানায়, ইরানের ছোড়া অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শুক্রবার (২০ জুন) ভোরে ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্র উত্তরাঞ্চলের হাইফা, দক্ষিণের বিরশেবা, এমনকি রাজধানী জেরুজালেমেও পড়েছে।

চ্যানেল ১২ জানায়, ইরানের নতুন এই হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা ও কৌশলগত স্থাপনা, যার মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র বেসামরিক এলাকাতেও আঘাত হেনেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে কয়েকটিকে আটকানো সম্ভব হয়নি। জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১৭

আপডেট সময় : ১০:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫