ঢাকাFriday , 19 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন: মুজিবুর রহমান

admin
September 19, 2025 9:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোটের বিকল্প নেই। দেশের মানুষ এমন একটি নির্বাচন চায় যাতে অধিকার প্রতিষ্ঠিত হবে। আর সেজন্য প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। কেননা প্রত্যেকটি ভোটের মূল্যায়নের একমাত্র পন্থা হলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি নিয়ে গরিমসি না করে প্রয়োজনে গণভোট দিয়ে পিআর এর জনমত যাচাই করুন।

কেন্দ্র ঘোষিত পাঁচদফা দাবিতে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট ও তাদের দোসরদের এদেশে আর সুযোগ দেওয়া হবেনা। এখনো প্রশাসনের মধ্যে ফাসিস্টের দোসররা ঘাঁপটি মেরে আছে, তাদের সরিয়ে নির্বাচন দিতে হবে। সে জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। জাতীয় পার্টিসহ যেসব দল ফ্যাসিবাদের সহযোগি হিসেবে কাজ করেছিল তাদেরকে বিচারের আওতায় আনা জরুরী হয়ে পরেছে। জুলাই সনদ বাস্তবায়নের পরেই নির্বাচন দিতে হবে। ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে।

শুক্রবার বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে (নগর ভবন মোড়) অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে এবং মহানগরের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মাদ আতিকুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগরের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, ড. মাহফুজুর রহমান, মহানগরের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারিকুল ইসলাম, কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, আব্দুস সত্তার, শামীম কবির, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজার রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, অ্যাডভোকেট আজম খান, নুরুল হক সোহরাব, ইসলামি ছাত্রশিবিরের বরিশাল মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, জেলা সভাপতি আকবর হোসেন প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।