ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নুরু বেপারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে এআই ও সাইবার নিরাপত্তায় বরিশালের কৃতি সন্তান বরিশাল জিলা স্কুলে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ডে বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কাউনিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে বিস্ফোরণ, আটক ৫ প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক

যুবকের পেট থেকে ১৫টি কলম বের করলেন চিকিৎসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে এন্ডোস্কপির মাধ্যমে মোতালেব হোসেন (৪০) নামের এক যুবকের পেট থেকে ১৫টি কলম বের করেছেন চিকিৎসক। তার পেটে আরও কয়েকটি কলম রয়েছে।

মোতালেব হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের আটারদাগ গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। ব্যথা ও অসুস্থতা নিয়ে একের পর এক চিকিত্সকের কাছে যাচ্ছিলেন তিনি।

কিন্তু কোনো সমাধান মিলছিল না। শেষে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এসে বিষয়টি ধরা পড়ে এবং ওই যুবকের পেট থেকে ১৫টি কলম বের করা হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, এর আগে ২০০৬ সালেও মোতালেব হোসেনের পেটব্যথা হয়েছিল। সে সময় অস্ত্রোপচার করে তার পেট থেকে দুটি লোহার টুকরা বের করা হয়।

শনিবার দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও ডা. আমিনুল ইসলাম খান অপারেশন ছাড়াই এন্ডোস্কপির মাধ্যমে এ কলমগুলো বের করেন।

শনিবার রাত ১০ টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক জানান, তিনি মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

যুবকের পেট থেকে ১৫টি কলম বের করলেন চিকিৎসক

আপডেট সময় : ০২:৪১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩