ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

ভোলায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ২ জনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ৩ কোটি টাকার মাছ ধরার বিভিন্ন প্রকারের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস দল। এ ব্যবসার সাথে জড়িত ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার উপজেলার আনজুর হাট ও শশীভূষণ এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করে পরবর্তীতে ওই জাল দুপুরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ নৌবাহিনী ভোলা কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুফতাদিউল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন চরফ্যাশন উপজেলার আনজুর হাট ও শশীভূষণ এলাকার কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবত অবৈধ জালের ব্যবসা করে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার নৌবাহিনী, কোস্টগার্ড, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় আনজুর হাট বাজারের ৬টি দোকান ও শশীভূষণ এলাকার ৪টির দোকানে তল্লাশি করে ১০ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ হাজার মিটার চরঘেরা জাল, ৪ হাজার মিটার বেহুন্দি জাল, ২৫০ পিস চায়না চাইজাল, ১৫০ পিস চায়না দুয়ারি জাল ও ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৪১ লক্ষ ৯৫ হাজার টাকা।

এ সময় এই ব্যবসার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে ওই দুজনকে নিষিদ্ধ জাল বিক্রেতার সাথে জড়িত থাকার অভিযোগে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এদিকে জব্দকৃত পরবর্তীতে ওই জাল জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বনাথ কুমারের উপস্থিতিতে বুধবার ভোলা সদর উপজেলার ভেদরিয়া লঞ্চঘাট এলাকায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ভোলায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ২ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪