ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

বিএমপি’র কোতোয়ালি থানায় নতুন ওসি মো. মনিরুল ইসলামের যোগদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম। ৪ অক্টোবর তিনি কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম এর আগে ঢাকা জেলার ধামরাই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশসহ দেশের বিভিন্ন ইউনিট ও থানায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর নবাগত ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অপরাধী যে-ই হোক, কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ নগরীর অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

নবাগত ওসি বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনা হবে। কোনো ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। থানায় সেবা নিতে আসা প্রত্যেক নাগরিকের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

তিনি অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

কোতোয়ালি মডেল থানার নবাগত ওসি মো. মনিরুল ইসলাম দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ এই থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে কাজ করবেন বলে প্রত্যাশা নগরবাসীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিএমপি’র কোতোয়ালি থানায় নতুন ওসি মো. মনিরুল ইসলামের যোগদান

আপডেট সময় : ০২:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬