বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার
- আপডেট সময় : ১০:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার
নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফত রানা রুবেল-এর সহধর্মিণী নওরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা দুলাল হাওলাদারের অসুস্থ মায়েরও খোঁজ নিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।
রোববার (২০ সেপ্টেম্বর) তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহত নওরিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন ২৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা দুলাল হাওলাদারের মায়েরও শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এছাড়া হাসপাতালে গিয়ে ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা জব্বার ঢালীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় জিয়াউদ্দিন সিকদার জিয়া অসুস্থ ও আহতদের চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি তিনি সবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।



















