ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মিছিল সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন জিয়াউদ্দিন সিকদার

বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বরিশাল ও বরিশাল মহিলা টিটিসির উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

সেমিনারে বক্তারা নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশে গমন, দক্ষতা অর্জনের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণা থেকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ, সঠিক তথ্য যাচাই এবং সরকারি নিয়ম-কানুন অনুসরণ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহিলা টিটিসির অধ্যক্ষ আহমেদ আল ইমরান এবং বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার গোলাম কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও অংশগ্রহণকারীরা।

সেমিনারে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের তরুণদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬