ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল উন্নয়নে পরিবর্তনের প্রত্যয় কামরুজ্জামান সালেহের, আস্থা জাগুয়া ইউনিয়নবাসীর! বরিশালে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নুরু বেপারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে এআই ও সাইবার নিরাপত্তায় বরিশালের কৃতি সন্তান বরিশাল জিলা স্কুলে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়

বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বরিশাল ও বরিশাল মহিলা টিটিসির উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

সেমিনারে বক্তারা নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশে গমন, দক্ষতা অর্জনের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণা থেকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ, সঠিক তথ্য যাচাই এবং সরকারি নিয়ম-কানুন অনুসরণ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহিলা টিটিসির অধ্যক্ষ আহমেদ আল ইমরান এবং বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার গোলাম কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও অংশগ্রহণকারীরা।

সেমিনারে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের তরুণদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬