ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, হল ছাড়লেন শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আবাসিক হল থেকে শিক্ষার্থীদের চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা সেই নির্দেশনা উপেক্ষা করে আজ বুধবার দিনভর ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ করেন। হল খোলা রাখাসহ নানা দাবি জানান। কিন্তু শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযানে চল ছাড়তে বাধ্য হয়েছেন তারা।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। গুলিবিদ্ধ হন অনেকেই।

বিকেলের পর দেশের অনেক ক্যাম্পাসে পুলিশের সঙ্গে র‌্যাব ও বিজিবির উপস্থিতি দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তিন বাহিনীর সঙ্গে রয়েছেন আনসার সদস্যরা। সন্ধ্যার পর দেখা যায়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রায় ফাঁকা। সব শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন।

আজ বিকেলে আন্দোলনকারীদের সমন্বয়ক মাহিন সরকার সাংবাদিকদের বলেন, ‘গত দুই দিন আগে ছাত্রলীগ আমাদের ওপর যেভাবে হামলা চালিয়েছিল, সে কায়দায় তারা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আবার আমাদের ওপর হামলা চালাচ্ছে। হলে কোনো শিক্ষার্থী নেই। আমাদের কাছে তথ্য আছে, হলেও পুলিশ আজ আক্রমণ চালাতে পারে।’

আন্দোলন চলবে জানিয়ে সমন্বয়ক বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন এখানেই সমাপ্ত নয়। ক্যাম্পাস খুলবে। আমরা আমাদের মতো থাকব। আমাদের দাবিও দাবির জায়গাতেই থাকবে।’

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বিজিবি, র‍্যাব, পুলিশের হামলা, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও কোটা সংস্কারে এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ রাতে পাঠানো বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ জুলাই সারাদেশে ‘‘কমপ্লিট শাটডাউন’’ ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে গতকাল সংঘর্ষে ছয়জন নিহত হন। এমন পরিস্থিতিতে রাতেই দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ইউজিসি। এমন ঘটনায় শিক্ষার্থীরা হলে থাকতে আন্দোলন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, হল ছাড়লেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ১০:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪