ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে ২৬টি পূজামণ্ডপে অর্থসহায়তা প্রদান বরিশালে সদর উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সুস্থতা কামনায় দোয়ার আবেদন বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শারদীয় দুর্গোৎসবে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে ২৬টি পূজামণ্ডপে অর্থসহায়তা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

oplus_1024

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গোৎসব: বরিশাল সদর উপজেলার ২৬টি পূজামণ্ডপে অর্থসহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল সদর উপজেলার ২৬টি পূজামণ্ডপে অর্থসহায়তা প্রদান করা হয়েছে। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপগুলোর জন্য অর্থসহায়তা প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে দুর্গোৎসব উদ্‌যাপনে মন্দির কমিটিগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম আব্বাস।
এ সময় পূজা উদ্‌যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বরিশাল সদর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক-এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

শারদীয় দুর্গোৎসবে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে ২৬টি পূজামণ্ডপে অর্থসহায়তা প্রদান

আপডেট সময় : ০৯:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬