ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক!

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আগামী মঙ্গলবার প্রকাশ করা হবে। তবে, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল সোমবার ফল প্রকাশ করা হতে পারে।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী দুই-এক দিনের মধ্যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বৃত্তি পরীক্ষার ফল পাওয়া যাবে। এছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেও বৃত্তির ফল জানা যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেছেন, দুই-এক দিনের মধ্যে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে, আগামী মঙ্গলবার ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

এবার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীকে মেধা অনুসারে দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

গত ৩০ ডিসেম্বর প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা হয়। দীর্ঘ ১৩ বছর পর আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় বসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারা দেশে বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা হয়েছে। এতে অংশ নিয়েছে প্রায় ৬ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় দুপুর ১২টায়।

বাংলা, অংক, ইংরেজি, বিজ্ঞান বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ থাকায় এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্কুলের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে প্রতিটি স্কুল থেকে ২০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল

আপডেট সময় : ০১:৪৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩