ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান মেয়াদ শেষেও মিলছে না বীমার টাকা, বাউফলে বিপাকে ৫ হাজার গ্রাহক দুর্গাপূজা উপলক্ষে ২৮ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরের উদ্যোগে শাড়ি ও কাপড় বিতরণ শারদীয় দুর্গোৎসবে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে ২৬টি পূজামণ্ডপে অর্থসহায়তা প্রদান বরিশালে সদর উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

স্কুলে ভর্তি, ১৭ দিনে সাড়ে ৮ লাখ আবেদন, চলবে আরও দুদিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন চলবে আরও দুদিন। আগ্রহীরা ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবে।

তবে নির্ধারিত সময়ের পর আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি সূত্র জানায়, গত ১২ নভেম্বর সকাল ১০টায় অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়। সেই হিসাবে ১৭ দিনে আবেদন করেছে ৮ লাখ ৬৩ হাজার ২০৯ জন। এরমধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত আবেদন করেছে ৫ লাখ ৭১ হাজার ৩৯২ জন। আর বেসরকারি স্কুলে আবেদন জমা পড়েছে ২ লাখ ৯১ হাজার ৮১৭টি।

এ বছর সারাদেশের ৫ হাজার ৬২৫টি সরকারি-বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব স্কুলে সর্বমোট ভর্তিযোগ্য শূন্য আসন ১১ লাখ ১৬ হাজার ৩৩৩টি। সারাদেশের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি স্কুলে মোট ভর্তিযোগ্য আসন ১০ লাখ ৭ হাজার ৬৭১টি। সেই হিসাবে তুলনামূলক আবেদনের হার কম।

সারাদেশে সরকারি ৬৮০টি স্কুলে এক লাখ ৮ হাজার ৬৬২টি ভর্তিযোগ্য শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৭১ হাজার ৩৯২টি, যা মোট আসনের প্রায় ছয়গুণ।

মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘আবেদন প্রক্রিয়া চলমান। শিক্ষার্থীরা প্রথম থেকে আগ্রহ নিয়ে আবেদন করছে। ৩০ নভেম্বর পর্যন্ত এ আবেদন চলবে। নির্ধারিত সময়ের পর আর সময় বাড়ানো হবে কি না, তা এখনও সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

স্কুলে ভর্তি, ১৭ দিনে সাড়ে ৮ লাখ আবেদন, চলবে আরও দুদিন

আপডেট সময় : ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪