ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক! দায়িত্বে কঠোরতায় অপ-প্রচারের শিকার এসআই বশির! চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত বাকেরগঞ্জে আদালতের নির্দেশ উপেক্ষার অভিযোগ, বিরোধীয় জমিতে নির্মাণকাজ! ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল রায়পাশা-কড়াপুরে জনসেবায় ইউনিয়নবাসীর আস্থার প্রতীক আলহাজ্ব মনিরুজ্জামান বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন যে দোয়া পড়লে জান্নাত অবধারিত হয়ে যায় বিসিসিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা

স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্মরণকালের অন্যতম বড় সাফল্য
নটরডেম কলেজে সুযোগ পেলো
বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক!

নিজস্ব প্রতিবেদক

এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এর মধ্যে নটরডেম কলেজে ২৭ জন এবং সেন্ট জোসেফ কলেজে ৮ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

বিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, বরিশাল জিলা স্কুলের ইতিহাসে নটরডেম কলেজে ২৭ শিক্ষার্থীর সুযোগ পাওয়া স্মরণকালের অন্যতম বড় সাফল্য। পাশাপাশি সেন্ট জোসেফ কলেজে আরও ৮ শিক্ষার্থীর সুযোগ পাওয়ায় এ অর্জন আরও গৌরবময় হয়েছে।
শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সাফল্যে বরিশাল জিলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম নটরডেম ও সেন্ট জোসেফ কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। সম্মানিত অভিভাবকদের দোয়া ও প্রত্যাশা পূরণ হওয়ায় তিনি তাদেরও অভিনন্দন জানান।
বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের এ সাফল্য শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। একই সঙ্গে এ অর্জন বরিশালের শিক্ষা অঙ্গনে বরিশাল জিলা স্কুলের সুনাম ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক!

আপডেট সময় : ০৮:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬