ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক!

কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

oplus_1024

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে
বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার

বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

এসময় তিনি বলেন, শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের উপযোগী ও কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

উপযোগী শিক্ষা গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সরাসরি সংযোগ তৈরি করতে হবে, যাতে পড়াশোনা শেষ করে একজন শিক্ষার্থী নিজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পায়।

তিনি বলেন, বিএনপি সরকার মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বর্তমান বিশ্বে প্রযুক্তি ও কর্মবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি, প্রযুক্তি ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশের অন্যান্য খাতের পাশাপাশি শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে গেছে। আমরা চাই শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত করে গড়ে তুলতে। শিক্ষার্থীরা যেন দেশের পাশাপাশি বিশ্বের শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সে লক্ষ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সরোয়ার বলেন, আজকের এই সাফল্য তোমাদের ভবিষ্যতের পথচলার একটি গুরুত্বপূর্ণ অর্জন। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কিশোর মজলিস কমপ্লেক্সের চেয়ারম্যান কে এম শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান এবং বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল কবির।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার

আপডেট সময় : ০৩:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬