যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক
- আপডেট সময় : ০৫:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক
নিজস্ব প্রতিবেদক
বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মনিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বরিশাল মহানগর বিএনপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মনির মঙ্গলবার বেলা ১টার দিকে যুবদলের কর্মসূচির মিছিল চলাকালীন সময়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদারসহ আহ্বায়ক কমিটির সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
শোকবার্তায় মরহুম জি এম মনিরের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।



















