ঢাকাWednesday , 1 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিআরটিএ

admin
April 1, 2026 9:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ খুলনা অফিসে বৃক্ষরোপণ কার্যক্রম পালন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) অফিস প্রাঙ্গণে দেশীয় বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করেন বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের উপ-পরিচালক মো. তানভীর আহমেদ, খুলনা সার্কেলের সহকারী পরিচালক মো. ওসমান গনিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।