ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

৩১ দফায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে খেলাধুলাকেও গুরুত্বারোপ করা হয়েছে- আবু নাসের মো: রহমাতুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নিজস্ব প্রতিবেদক
বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল-কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো:  রহমাতুল্লাহ।  তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১নং সদস্যও।
গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে কর্ণকাঠী জি.আর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে চরকাউয়া ইউনিয়ন ক্রিকেট টুর্ণামেন্ট এর চূড়ান্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।
আবু নাসের বলেন, তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার ভেতরে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থ ভাবে গড়ে উঠে। সুস্থ চিন্তা মানসিকতা নিয়ে গড়ে উঠে। আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে।
এসময় তিনি অভিভাবকদের প্রতি পরামর্শ স্বরূপ তিনি বলেন, আমাদের সন্তানরা যাতে কখনও কোন অনৈতিক কাজ ও মাদকের দিকে চলে না যায়। আমাদের খেয়াল রাখতে হবে- আমাদের সন্তানরা কীভাবে পরিপূর্ণ ভাবে একটি মানবিক সন্তান ও একটি সুসন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
পাঠ্যপুস্তকে নতুনভাবে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে তুলে ধরতে হবে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা উল্লেখ করেন, পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ আওয়ামী স্বৈরাচার সরকার আমাদের তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের সন্তানদের ভুল ইতিহাস শিখিয়েছিল।
সদর উপজেলার কর্ণকাঠী আদর্শ ক্লাবের দাতা সদস্য আব্দুল মতিন সিকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মামুন সরদার গণী, একতা সামাজিক ক্লাবের সভাপতি বাদল কারার, ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব হাওলাদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহাগ সিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

৩১ দফায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে খেলাধুলাকেও গুরুত্বারোপ করা হয়েছে- আবু নাসের মো: রহমাতুল্লাহ

আপডেট সময় : ০২:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫