ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে তরুণদের মাঝে জার্সি বিতরণ করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বোনের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই, অসহায় কৃষক মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার

বরিশালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি। কাজেই অভিবাসন খাতকে নিরাপদ করার পাশাপাশি অসহায় বিদেশ-ফেরতদের পাশে থাকতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এক হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বরিশালের এবিসি ফাউন্ডেশন হলরুমে অ্যাডভোকেসি কর্মশালায় এ আলোচনা হয়। অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং বলেন, “বিদেশ যাওয়ার ক্ষেত্রে ফ্রি ভিসার ফাঁদে পড়া যাবে না।

দক্ষতাভিত্তিক অভিবাসনই ভবিষ্যতে নিশ্চিত করবে আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি।” পাশাপাশি বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে ব্র্যাকের নানা উদ্যোগের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বিদেশ-ফেরত নারীদের পুনরেকত্রীকরণের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে।” ক্লাইমেট ব্রিজ ফান্ডের (সিবিএফ) সহায়তায় কেএফডাব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে অংশীদারত্বে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে ‘স্ট্রেনদেনিং ইকোনোমিক রিকভারী ক্যাপাসিটি অফ ক্লাইমেট-ভালনারেবল-নিউ-প্যুওর, স্পেশিয়ালি রিটার্নি মাইগ্রেন্টস্‌ ইমপ্যাক্টেড বাই কোভিড-১৯’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আড়াই হাজারের বেশি বিদেশ-ফেরত মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে সহায়তা পেয়েছেন। বরিশালের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী বলেন, “বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার পরে দেশে ফিরেও নারীরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন। সরকারের পাশাপাশি ব্র্যাক তাদেরকে নিয়ে কাজ করছে এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়।”

রেইজ প্রকল্পের বরিশাল ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আতিকুল আলম বলেন, “ব্র্যাকের মতো সকলকে বিদেশ-ফেরত অভিবাসীর পক্ষে কাজ করতে হবে।

ব্র্যাকের অনেক প্রকল্প বিদেশ-ফেরত অভিবাসীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার পক্ষে কাজ করছে।” অ্যাডভোকেসি কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বরিশাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল। আলোচনা অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মাইগ্রেশন কর্মসূচির এ প্রকল্পের সেক্টর স্পেশালিস্ট সাইকো-সোশ্যাল কাউন্সেলর তরুন মিত্র; সেক্টর স্পেশালিস্ট-ইকোনমিক রিইন্ট্রিগেশন রোমানা আফরোজা এবং ফিল্ড অর্গানাইজার আনলিম হাসান, রাকিব হোসন ও ফয়সাল।

এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ। বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারাবিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪