ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই : বিএমএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: সাইবার নিরাপত্তা আইন দেশের সাইবার সিকিউরিটির স্বার্থে সরকার গঠন করেছে। এ আইনটি দ্বারা দেশের ডিজিটাল সিস্টেমস, নেটওয়ার্ক ও তথ্যের নিরাপত্তা প্রদান এবং অনলাইন হুমকি থেকে দেশ, প্রতিষ্ঠান এবং জনগণকে রক্ষার জন্য সরকার আইনটি পাস করেছে।

সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয় পাবার কোন কারণ নেই বলে দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর।

তিনি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিএমএসএফ’র জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন। তিনি বলেন উন্নত দেশসমূহ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নগুলোতে সাইবার নিরাপত্তায় বহু আগেই এ সংক্রান্ত আইন প্রণীত হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মত এ আইনটি দ্বারা সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হবেনা দাবি করে তিনি বলেন, যদি এ আইন দ্বারা সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত করা হয় তবে আমরা মাঠে নামতে বাধ্য হবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক ডা: সুলতানা রিজিয়া, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে নাসির খান, কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু. আ. লতিফ, বিএমএসএফ’র উপদেষ্টা যথাক্রমে নুরুল ইসলাম, ডা. আশরাফ উদ্দিন, ডা. জাভেদ ইকবাল, শরিফুল ইসলাম, নরসিংদী জেলা সভাপতি মোস্তাক আহমেদ, আরটিভি জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার অতিথি ছিলেন।

কিশোরগঞ্জ জেলা সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সভায় ঢাকা জেলা বিএমএসএফ’র উত্তরের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিরাজ, আজিজুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো: সুমন মিয়া, আবুবকর সিদ্দিক জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত শেষে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু হয়। সভায় জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেছেন সাংবাদিকরা পুলিশের সোর্স নয়, সাংবাদিকরা তথ্য ভাণ্ডার। সাংবাদিক-পুলিশ মিলেমিশে কাজ করলে সমাজের নানা অসঙ্গতি নিরাময় করা সম্ভব বলে তিনি মন্তব্য করে নতুন কমিটিকে স্বাগত জানান। সভা শেষে কালীবাড়ি মোড়ে সংগঠনের নতুন অফিস উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই : বিএমএসএফ

আপডেট সময় : ১২:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩