ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১১ ঘন্টার সফরে বাংলাদেশে মার্টিনেজ, প্রধানমন্ত্রীকে দিলেন জার্সি উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: মাত্র ১১ ঘণ্টার সফর। ঢাকায় এমিলিয়ানো মার্টিনেজের সফর শেষ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে। আজ দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেন লিওনেল মেসির এই সতীর্থ।

এর আগে আজ ভোর সাড়ে ৫টায় ঢাকায় এসে পৌঁছান মার্টিনেজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেই তিনি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে আসেন প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সটের কার্যালয় পরিদর্শনে। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাদের কিছুক্ষণ আড্ডা দিতেও দেখা যায়।

ওই সময়ই এমিলিয়ানো মার্টিনেজকে তিনটি উপহার দেন জুনাইদ আহমেদ পলক। গণমাধ্যমের মুখোমুখি হয়ে উপহার সামগ্রী দেওয়ার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী।

পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেডনেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। এছাড়া পাটের তৌরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।’

বাজপাখি নামটিও তার খুব পছন্দ হয়েছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে তিনি বলেন, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

১১ ঘন্টার সফরে বাংলাদেশে মার্টিনেজ, প্রধানমন্ত্রীকে দিলেন জার্সি উপহার

আপডেট সময় : ০৫:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩