ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা, একটি দা, একটি ছেনদা, একটি স্লাই রেঞ্জ ও দুটি লোহার রড জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- চর ঠেঙ্গামারা এলাকার মৃত সোহরাব বেপারীর ছেলে মনির ব্যাপারী (৪২) ও তার ছোট ভাই আলী হোসেন ব্যাপারী (৩৪)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা শহরে হেমায়েত ডেকরেটরের গুদামঘরের পেছনের ফাঁকা জায়গায় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয় মনিরসহ তার দলের সদস্যরা।

এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টায় সেখানে অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ কৌশলে দুজনকে ধরতে স্বক্ষম হন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করে পুলিশ।

পরে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান সিদ্দিকী শামীম বাদী হয়ে কালকিনি থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এইচ এম সালাউদ্দিন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মনিরের বিরুদ্ধে ছয়টি ও আলী হোসেনের বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা রয়েছে। তাদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও পলাতক ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০১:২৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩