ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ বরিশাল জিলা স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টস আন্তঃশ্রেণি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার নুরুল আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল উন্নয়নে পরিবর্তনের প্রত্যয় কামরুজ্জামান সালেহের, আস্থা জাগুয়া ইউনিয়নবাসীর! বরিশালে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নুরু বেপারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে এআই ও সাইবার নিরাপত্তায় বরিশালের কৃতি সন্তান বরিশাল জিলা স্কুলে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়

সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল মহানগর বিএনপি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে জিয়াউদ্দিন সিকদার বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে কেউ যেন দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা বিশৃঙ্খলা চাই না। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও স্থিতিশীল পরিবেশে দেশের মানুষ তাদের নাগরিক অধিকার চর্চা করবে-এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো অপশক্তি পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে তার প্রতিবাদ করা হবে। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বরিশাল মহানগর বিএনপি- জিয়াউদ্দিন সিকদার

আপডেট সময় : ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬