ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

‘শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে পৃথক আলোচনা ও দোয়া মাহফিলে রহমাতুল্লাহ

‘শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন’

নিজস্ব প্রতিবেদক

শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

গতকাল রোববার (০১ জুন) বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড, সদর উপজেলার শায়েস্তাবাদ ও টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে বিএনপি’র সাধারণ নেতাকর্মী কর্তৃক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে ৪দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে আয়োজিত পৃথক পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে প্রথম স্ব-নির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিল, তারা এই দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকার এমনকি ধর্মীয় অধিকার হরণ করে দেশের মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে ভূলন্ঠিত করা হয়েছিল। সেখান থেকে শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে উদ্বার করেছিলেন।

রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সংস্কারের নাম করে গত সাড়ে ৯ মাসে যা করেছে তাতে দেশের মানুষ আশাহত হয়েছে। চব্বিশের গণ-অভ্যুথানের যে আকাঙ্ক্ষা সেই আকাংঙ্খা বাস্তবায়নে সরকারের বাস্তবমুখী অনভিজ্ঞতার কারণে এগোচ্ছে না।

২৫ নং ওয়ার্ডে মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ঈশতীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সদস্য জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর রহমান উজ্জ্বল, স্বাধীনতা ফোরাম, মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ, সঞ্চালনায় ছিলেন নগর ছাত্রদল নেতা ইউসুফ আলী বাপ্পি।

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল কবির ফরহাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা, সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ।

টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে বিএনপি’র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা।
সঞ্চালনায় ছিলেন ছাত্রদল নেতা কেএম মনির ও জাহিদুল ইসলাম শাকিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

‘শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন’

আপডেট সময় : ০৪:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫