ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শহিদদের তালিকা হচ্ছে, এখন পর্যন্ত নাম পাওয়া গেছে ৮০০ জনের- উপদেষ্টা নাহিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ হওয়াদের তালিকা করা হচ্ছে বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন পর্যন্ত ৮০০ জন শহিদের নাম পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার মিরপুরের পাইকপাড়ায় শহিদ শফিক উদ্দিন আহমেদ আহনাফের (১৭) বাসায় গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তথ্য উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগির সব শহিদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।’

তিনি বলেন, ‘আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহিদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। শহিদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি।’

এ সময় শহিদ আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজখবর নেন তথ্য উপদেষ্টা। যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আহনাফের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় আহনাফের মা, বাবা, দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আহনাফ (১৭) রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। গত ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হয় সে। আহনাফ শহিদ হওয়ার পর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির পরীক্ষায় তার জন্য আসন ফাঁকা রেখে তাতে ফুল রেখে দেয় সহপাঠীরা। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

শহিদদের তালিকা হচ্ছে, এখন পর্যন্ত নাম পাওয়া গেছে ৮০০ জনের- উপদেষ্টা নাহিদ

আপডেট সময় : ১০:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪