ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন সিইসির, পদত্যাগের গুঞ্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পদত্যাগের গুঞ্জনের মধ্যেই হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন করবেন তিনি। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে বের হওয়ার সময় তিনি একথা জানান।

এ সময় সিইসির কাছে সাংবাদিকেরা জানতে চান, আপনারা পদত্যাগ করছেন কি না? জবাবে সিইসি বলেন, ‘এ বিষয়ে এখন কিছুই বলবো না। আগামীকাল (বৃহস্পতিবার) ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবো।’

রাষ্ট্রপতি কিছু বলেছেন কি না- এ বিষয়ে জানতে চাইলে সিইসি আউয়াল বলেন, ‘তিনি (রাষ্ট্রপতি) দেখা করতে বলেছেন।’

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনারের পদত্যাগ এখন সময়ের ব্যাপার। পদত্যাগের জন্য সব ধরনের প্রস্তুতিও নিচ্ছেন তারা। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়ে পদত্যাগ করতে পারেন তারা। পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করতে চান সিইসি। এজন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন। তবে সংবাদ সম্মেলনের পক্ষে নন অন্য নির্বাচন কমিশনাররা। তারা সিইসিকে জানিয়েছেন, সংবাদ সম্মেলনে তারা অংশ নেবেন না। সংবাদ সম্মেলনে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে চান না তারা।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

এই কমিশনের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো বর্জন করে। ভোট শেষে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন সিইসির, পদত্যাগের গুঞ্জন

আপডেট সময় : ১০:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪