ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল টিটিসিতে নিয়মিত ব্যাচ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কড়াপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এমপি মজিবর রহমান সরোয়ারকে বিএনপি নেতা মনিরুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের এ.কে ইনস্টিটিউশনে শিক্ষক দিবস পালিত বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ‘ল্যাবএইড সেবা দিবস’ পালিত সেবায় সফলতা ও প্রশংসা কুড়িয়ে বিদায় নিচ্ছেন বরিশাল সদর এসিল্যান্ড আজহারুল ইসলাম! ​বিশ্ব শিক্ষক দিবস: পেছনের গল্প এবং শিক্ষক সমাজের না বলা কথা বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার! বিএমপি’র কোতোয়ালিতে সুনাম কুড়িয়েছেন ওসি মামুন, এবার ডিবিতে নতুন দায়িত্ব

বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স সম্পন্ন হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্যারেন্টিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিস ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মাদ ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ বলেন, আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে মানবিক গুণাবলী অর্জন করতে পারছে না। শিক্ষার মূল উদ্দেশ্য হাসিল করতে না পারার কারণে দেশের কাঙ্খিত উন্নতি সাধিত হচ্ছে না। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতার পরিচয় দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার হিম্মত অনেক শিক্ষার্থীর মধ্যে পাওয়া যাচ্ছে না, যার ফলে যুগের চাহিদার আলোকে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ দেশের ভিতরে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা করার চ্যালেঞ্জ হাতে নিয়েছে। এখানে অধ্যয়নকারী শিক্ষার্থীগণ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে সক্ষম হবে।
ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ বরিশাল শাখার চেয়ারম্যান ডক্টর আব্দুস সবুর মাতুুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারি রিয়াজুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং পিস স্কুল বরিশাল শাখার ভাইস চেয়ারম্যান ডা. কে.এম. জাহিদুল ইসলাম। সকাল সাড়ে ৯টায় ক্বারি মাসুদ বিন মোস্তফার পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর হামদে বারি তা’আলা পরিবেশন করেন শিল্পী আহনাফ আদিল।
অনুষ্ঠানে মেহমানবৃন্দ বক্তব্য প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে কি কি সমস্যা এবং তা থেকে কিভাবে উত্তরণ করা যায় সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। সন্তান প্রতিপালনে এবং তাদের শিক্ষাদানে অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা রাখেন। শিক্ষার্থী এবং অভিভাবক মিলে প্রায় সহস্রাধিক ডেলিগেটের উপস্থিতির মাধ্যমে শিল্পকলা একাডেমি সমস্ত হল রুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল শাখার সকল ডোনার, এসোসিয়েট এবং জেনারেল মেম্বার ও পিস ইন্টারন্যাশনাল স্কুলের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬