ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রশংসিত ম্যানেজার জুলফিকার! বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা কাওছার মোল্লা বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় তৎপর এসআরবি-৮ শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জিয়াউদ্দিন সিকদার অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

বরিশালে আটা ও রং মিশিয়ে তৈরি হচ্ছিলো মরিচের গুড়া, ধরলো ছাত্ররা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ

পচা মরিচ, আটা ও টেক্সটাইলে ব্যবহৃত রং মিশিয়ে মরিচের গুড়া তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ছাত্ররা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের শাহ আলম খানের মরিচের গুড়া তৈরির কারখানায়।

শিক্ষার্থী সানাউল হাওলাদার জানান, শনিবার দুপুরে মরিচের গুড়া তৈরির কারখানায় গেলে সেখানে পচা মরিচ, আটা ও টেক্সটাইলে ব্যবহৃত রং মিশ্রিত গুড়া মরিচ দেখতে পাওয়া যায়।

এসময় কৌশলে ওই কারখানার কর্মচারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করে সেগুলো জব্দ করা হয়।

একইদিন বন্দরের একটি গোডাউনে অভিযান চালিয়ে ভেজাল চাল আটক করেছে শিক্ষার্থীরা। অভিযানকালে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন, শিক্ষার্থী রাতুল হোসেনসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কাজী সুজন বলেন, দীর্ঘদিন থেকে এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্য সামগ্রী বাজারে বিক্রি করে আসছিলো। স্থানীয়ভাবে অসাধু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় এতোদিন কেউ তাদের বাঁধা প্রদান করেননি। কিন্ত ছাত্র সমাজ আজ সারাদেশে জাগ্রত। তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শিক্ষার্থীরা আজ মাঠে নেমেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে আটা ও রং মিশিয়ে তৈরি হচ্ছিলো মরিচের গুড়া, ধরলো ছাত্ররা

আপডেট সময় : ১০:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪