ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেড় মাসে দেশে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ: পরিবেশ মন্ত্রণালয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে গত ৩ নভেম্বর থেকে দেশে ১৯৯টি অভিযান চালিয়ে গেল দেড় মাসে প্রায় ৫০ হাজার কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন পরিবেশ মন্ত্রণালয়।

পলিথিন ব্যাগের ব্যবহার রোধে গঠিত মনিটরিং কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাসকে উদ্ধৃত করে শুক্রবার (২০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযানে ৪১৪টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন ব্যাগ। এর মধ্যে নজরদারি চালাতে শুক্রবার কারওয়ান বাজারে যান মনিটরিং কমিটির সভাপতি ও সচিব তপন কুমার বিশ্বাস। পরে সেখানে তিনি ব্রিফ করেন। এর আগে দোকানদার ও ক্রেতাদের চট বা কাপড়ের তৈরি কিংবা মোমের প্রলেপযুক্ত ব্রাউন পেপারের ব্যাগ ব্যবহার উৎসাহিত করা হয়।

তপন কুমার বিশ্বাস বলেন, পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও কঠোর করা হবে। এ উদ্যোগ (পলিথিন নিষিদ্ধ) সফল করতে মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারের এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে আইন করে সাধারণ পলিথিনের উৎপাদন, বিপণন ও বাজারজাত নিষিদ্ধ হয় ২০০২ সালে। কিন্তু সেই আইন কার্যকর করতে না পারায় পলিথিনের অতিব্যবহার পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দেন। এর অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে সুপারশপে এই ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়। আর ১ নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন ও পলিপ্রপাইলিনের ব্যাগ (টিস্যু ব্যাগ) ব্যবহার নিষিদ্ধ করা হয়। এরপর বিভিন্ন বাজার ও পলিথিন কারখানায় অভিযান চালানো শুরু করে পরিবেশ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

দেড় মাসে দেশে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ: পরিবেশ মন্ত্রণালয়

আপডেট সময় : ০৯:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪