ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কোটা আন্দোলন, সংঘর্ষে আহত হয়ে মেডিকেলে ৪২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় সংঘর্ষে এখন পর্যন্ত ৪২ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা ঢাকা মেডিকেলে এসেছেন। এদের মধ্যে পুলিশ-শিক্ষার্থীও রয়েছেন।

বিকেল সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় আজিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোহাম্মদ ইব্রাহিম খলিলকে হাসপাতালে আনা হয়। তিনি ইডেন কলেজের সামনে মাথায় ইটের আঘাতে আহত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন সাংবাদিকসহ চারজন। তারা হলেন সাবিব (৩০), সুলাইমান (২৬), জীবন (২৫) ও তারেক (২৫)। তাদের ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুরের রূপনগরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন রূপনগর থানা আওয়ামী লীগের তিন নেত্রী। তারা হলেন কবিতা আক্তার (৪৫), নাসরিন বেগম (৪৮) ও রহিমা বেগম (৫০)।

আহত আরও কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- মো. কাউসার (২০), মো. অলিউল্লাহ (২৭), মো. নাঈম (২৪), মো. সাইদুল ইসলাম (২৬), মো. ইকবাল হোসেন (৪০), মো. সোহান (২৮), মো. নাদিম উদ্দিন খোকন (২৭)।

এদের মধ্যে নাদিম উদ্দিন কুমিল্লা বঙ্গবন্ধু শেখ মুজিব ল কলেজের শিক্ষার্থী। আহতদের মধ্যে কাউসারকে ১০২ নম্বর ওয়ার্ড ও অলিউল্লাহকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শন) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত আহত হয়ে ৪২ জন এসেছেন। তাদের মধ্যে চারজনকে ভর্তি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

কোটা আন্দোলন, সংঘর্ষে আহত হয়ে মেডিকেলে ৪২ জন

আপডেট সময় : ১০:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪