ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শেষ রাতের দিকে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ শেষ রাতের দিকে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজেও। তবে, তদন্ত শেষে নিশ্চিত না হয়ে নাশকতার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনী বাজারে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। সেই কারণ হতে পারে ইলেক্ট্রনিক শর্ট সার্কিট থেকে আবার নাশকতাও হতে পারে।

নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কি না তা এখনও আমরা নিশ্চিত নই জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা তদন্ত করছি।’

মন্ত্রী বলেন, আমাদের সবার কাছে একটি প্রশ্ন জাগছে- কেন এতো ঘন ঘন এবং শেষ রাতের দিকে দুর্ঘটনাগুলো ঘটছে, এ প্রশ্ন সবার। তবে সঠিক তদন্তের আগে নাশকতার কথা বলতে পারি না।

আগুন লাগার ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনিশ্চিত না হয়ে আমি কিছুই বলতে পারছি না। অনেকেই অনেক কথা বলতে পারে তবে আমরা তদন্তের পর সঠিক কারণ বলতে পারবো।

এদিকে, ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা অগুন নির্বাপিত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯ টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

শেষ রাতের দিকে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৪১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩