ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সুস্থতা কামনায় দোয়ার আবেদন বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন

শিশু শিক্ষার্থীদের সামনে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে- আবু নাসের মো: রহমাতুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নিজস্ব প্রতিবেদক
শিশু শিক্ষার্থীদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর ২৯ নং ওয়ার্ডস্থ শেরে বাংলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।
এসময় আবু নাসের বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশের হাল ধরবে। এজন্য প্রতিটি শিশুকে দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। গত ১৫ বছর দেশে আওয়ামী স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। ছাত্রলীগের তাণ্ডবের কারণে হাজারও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। শিক্ষার নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। ভাবতে কষ্ট হয়, যে আমার দেশের ছেলে-মেয়েদের বই তৈরি হয় অন্য দেশে। কারণ তখন নতজানু স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল।
তিনি আরও বলেন, তারা দেশের ছেলে-মেয়েদের গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। শুধু তাই নয়, সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও রাজনীতিবিদসহ সবাইকে হাসিনার রোষাণলে পড়তে হয়েছিল। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি। কথা বললে, খুন, গুম ও নির্যাতন করা হয়েছে। হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশে যখন জনগণের মূল্য থাকে না তখন সরকার স্বৈরাচার হয়ে যায়।
এসময় তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্নার মাঘফেরাত কামনা করে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও ৫ আগস্টে গণঅভ্যুথানের শহীদ ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
শেরে বাংলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: আরিফুর রহমানের (তুহিন) সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মনজুরুল হক জিসান,  নগর মহিলা দলের নেত্রী অধ্যাপিকা ফারহানা তিথী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

শিশু শিক্ষার্থীদের সামনে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে- আবু নাসের মো: রহমাতুল্লাহ

আপডেট সময় : ০৫:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫