বরিশাল জিলা স্কুলে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়
- আপডেট সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বরিশাল জিলা স্কুলে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
বরিশাল জিলা স্কুলে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো: মামুন খন্দকার।
অভিভাবকদের সন্তোষজনক উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় অভিভাবকরা বিদ্যালয়ের বিভিন্ন দিকের ইতিবাচক পরিবর্তন ও অর্জনের কথা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন।
অভিভাবকদের বক্তব্য ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন প্রধান অতিথি জেলা প্রশাসক। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


















