ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত ডা. মাসুম আহমেদকে ইসলামী ব্যাংক হাসপাতালের ফুলেল শুভেচ্ছা সেবার পাশাপাশি নিরাপত্তায়ও সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ ফের অসাধু মহলের অপ-তৎপরতার শিকার বরিশাল বিআরটিসি ডিপো ম্যানেজার! এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী বরিশাল টিটিসিতে নিয়মিত ব্যাচ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কড়াপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এমপি মজিবর রহমান সরোয়ারকে বিএনপি নেতা মনিরুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের এ.কে ইনস্টিটিউশনে শিক্ষক দিবস পালিত বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ‘ল্যাবএইড সেবা দিবস’ পালিত

বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই যোদ্ধা মো: হামিদুর রহমান (শানু আকন)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর রাজনৈতিক জীবন ও দেশবাসীর প্রতি অবদানের কথা স্মরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: ফরিদ উদ্দিন হাওলাদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: মিলন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নুরে আলম, সদর উপজেলার ২ নম্বর কাশিপুর ইউনিয়নের সাবেক সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন চান্দু, সদর উপজেলার ৬ নম্বর জাগুয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম তপন, মহানগর ছাত্রদল নেতা নওশেদ, জেলা ছাত্রদল নেতা তাসিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আপডেট সময় : ১০:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬