ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক! দায়িত্বে কঠোরতায় অপ-প্রচারের শিকার এসআই বশির! চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত

ইতালিতে নৌকাডুবে ৩০ অভিবাসীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ ইতালির দক্ষিণাঞ্চলে নৌকাডুবে ৩০ অভিবাসীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জনকে।

রোববার দেশটির ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে ভেড়ার চেষ্টার সময় এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ১০০ জনের বেশি মানুষ ছিলেন বলে জানিয়েছে বিবিসি। সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে প্রতি বছরই অনেক মানুষ আফ্রিকা থেকে ইতালি পাড়ি জমান।

তবে এ নৌকাটি কোথা থেকে এসেছে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু সংবাদ সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, নৌকার যাত্রীরা ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের বাসিন্দা। বৈরী আবহাওয়ার মধ্যে পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।

এ ঘটনার পর পর ইতালিয়ান কর্তৃপক্ষ জলে-স্থলে বড় ধরনের উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছে। ক্যালাব্রিয়া ফায়ার সার্ভিসের মুখপাত্র দানিলো মাইদা বলেন, মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে।

জাতীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, অভিবাসীদের মধ্যে অনেকে মারা গেছেন বলে জানা গেছে। এ ছাড়া ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ ঘটনার জন্য তিনি মানবপাচারকারীদের দায়ী করেছেন।

বিভিন্ন অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায় বা নিখোঁজ হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ইতালিতে নৌকাডুবে ৩০ অভিবাসীর মৃত্যু

আপডেট সময় : ০১:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩