বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত
- আপডেট সময় : ০৭:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেডের উদ্যোগে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির বরিশাল শাখায় আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় রোগী নিরাপত্তা, নিরাপদ চিকিৎসাসেবা গ্রহণ এবং স্বাস্থ্যসেবা বিষয়ে রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে রোগীর সঠিক পরিচয় নিশ্চিতকরণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য চিকিৎসককে জানানোসহ নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আয়োজিত কর্মসূচিতেও বরিশাল শাখার কর্মকর্তা-কর্মচারীরা ভার্চ্যুয়ালি যুক্ত হন।
সেখানে রোগী নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির বরিশাল শাখার ডিজিএম আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।









